Monday, April 6, 2026

২ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কাঠগড়ায় পুলিশ

Date:

Share post:

দুই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বসিরহাটের হাড়োয়ায় ধুন্ধুমার। শুক্রবার সন্ধে মোহনপুর এমসিএইচ হাইস্কুলে ছাত্র যুব উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে ডিউটিতে ছিলেন হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের এএসআই জাহাঙ্গীর হোসেন গাজি। অভিযোগ, একাদশ শ্রেণির দুই ছাত্রীর কাছে জল খাওয়ার অছিলায় তিনি কুপ্রস্তাব দেন। অভিযোগ জানতে পেরে জাহাঙ্গীর হোসেন গাজির উপর চড়াও হন উপস্থিত দর্শক। অভিযোগ, স্কুলের ক্লাসরুমে আটকে তাঁকে মারধর করা হয়। এমনকী, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। হাড়োয়া ও মিনাখাঁ থানার পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মিনাখাঁর এসডিপিও।

আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে লরি, মর্মান্তিক পরিণতি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...