Monday, April 6, 2026

সল্টলেক আর বেঙ্গালুরু, আজ দুই দ্বৈরথেই প্রবল আগ্রহ ক্রীড়াপ্রেমীদের

Date:

Share post:

আজ দুই দ্বৈরথ। একটি দ্বৈরথ বেঙ্গালুরুতে। অন্যটি কলকাতার যুবভারতীতে।

বেঙ্গালুরুতে বিরাট-বাহিনী বনাম ফিঞ্চ বাহিনী। যে জিতবে, সিরিজ তাদের। ওয়াংখেড়েতে যদি দুরন্ত অস্ট্রেলিয়া হয়ে থাকে তবে রাজকোটে সেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করে বিরাট বাহিনী বুঝিয়ে দিয়েছিল তারা কেন বিশ্বসেরা। তবে বিরাটের রাতের ঘুম ছুটেছে রোহিত আর শিখরের চোট। ভারতীয় দলের অন্দরে খবর শেষ মুহূর্তে খেলবেন তাঁরা। চোট বেশি রোহিতের, কাঁধে। তাঁর সুস্থতা নিয়ে মূল সমস্যা আর ধাওয়ানের কোমরে চোট খুব একটা আতঙ্কের নয়। আজও রাহুল উইকেটের পিছনে থাকবেন। পাল্টা রাজকোটের স্মৃতি মুছে অসিরা নিজেদের মেরামত করতে তৈরি। স্মিথ-ফিঞ্চরা ভারতের প্রথম পাঁচজনকে আটকাতে নতুন স্ট্র‍্যাটেজি তৈরি করেছেন। বলছেন, ২-১ সিরিজ করবোই।

আর কলকাতার নতুন দশকের প্রথম ডার্বিতে নিঃসন্দেহে এগিয়ে মোহনবাগান। ইস্টবেঙ্গল গোকুলামের কাছে ৩-১-এ পর্যুদস্ত হওয়ার পর পরিস্কার হয়েছে ডিফেন্সের গলতি। এই গলতা দিয়ে বেইতিয়ারা বা গঞ্জালেস, নওরেমকে কীভাবে আটকানো যাবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। বাগানের গোল করছেন সাইরাস, নওরেমরা। আরপিজি-বাগান গাঁটছড়ার পর ক্লাবে ফুরফুরে হাওয়া। আর অন্যদিকে হার, পিছিয়ে পড়া স্পনসরের সরে যাওয়ার সিদ্ধান্তে ঘেঁটে রয়েছে ইস্টবেঙ্গল। শনিবার স্পেনীয় কোচ ডিফেন্ডারদের নিয়ে পড়ে ছিলেন। প্রথম একাদশে তাই আসতে পারেন মেহতাব সিং। নিজের মুখেই আলেকসান্দ্রা স্বীকার করেছেন, রক্ষণের চেয়ে মোহনবাগানের আক্রমণভাগ অনেক বেশি শক্তিশালী। কীভাবে মোকাবিলা করা যায়, সেটাই আমাদের পরীক্ষা। বাস্তবত, আজ ম্যাচ বাঁচানোই ইস্টবেঙ্গলের মূল পরীক্ষা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...