Sunday, April 12, 2026

বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষনা হতে পারে সোমবার, একাধিক জল্পনা

Date:

Share post:

বঙ্গ-বিজেপির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। এবার রাজ্য কমিটি গঠনের পালা৷ একাধিক প্রশ্ন এবং কৌতূহল এই কমিটি ঘিরে৷ সামনেই কলকাতা, হাওড়া-সহ শতাধিক পুরসভার নির্বাচন৷ একুশে বিধানসভা নির্বাচন৷ সূত্রের খবর, সোমবার বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষনা হতে চলেছে৷ নতুন যে কমিটি ঘোষনা হবে, সেই কমিটিকেই পর পর এতগুলি নির্বাচন সামলাতে হবে৷ সুতরাং অনেক ভাবনাচিন্তা করেই টিম সাজাচ্ছেন দিলীপ ঘোষ৷

এবারের কমিটি ঘিরে সব থেকে বড় কৌতূহল, এবার কি রাজ্য বিজেপির কোনও পদে দেখা যাবে মুকুল রায়কে? এই প্রশ্নের উত্তর মিলতে পারে সোমবার। সেই 2017 সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেন৷ রাজ্যসভার সদস্যপদ থেকে সর্বভারতীয় সাধারন সম্পাদক, দফায় দফায় বহু জল্পনা হয়েছে তাঁকে ঘিরে৷ কোনওটাই খাটেনি৷ ফলে তিনি দলের মধ্যে অনেকটাই পিছিয়ে পড়েছেন৷ এবার জল্পনা চলছে রাজ্য কমিটিতে তিনি মর্যাদাপূর্ণ পদ পান কি’না, তা নিয়েই৷

সূত্রের খবর, সোমবার বিজেপির রাজ্য কমিটিতে বড়সড় রদবদল ঘটতে চলেছে। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া কোন কোন নেতা-বিধায়ক রাজ্য কমিটিতে জায়গা পান, রাজনৈতিক মহলের নজর সেদিকেও৷ বিজেপি অন্দরের খবর, এবারের রাজ্য কমিটিতে একাধিক প্রাক্তন তৃণমূল নেতা জায়গা পেতে পারেন।
বেশ কিছু নতুন মুখকেও দেখা যেতে পারে৷
বেশ কিছু দক্ষ সংগঠক ও পরিচিত মুখও নাকি এবার বিজেপির পদ পেতে চলেছেন। নতুন মুখ আসছে সহ সভাপতি, সম্পাদক পদেও। দলের শাখা-সংগঠনেও রদবদল হচ্ছে৷ যুব এবং মহিলা মোর্চার শীর্ষপদে নতুন মুখ আসছে৷ নতুন মুখ হিসাবে সংখ্যালঘু মহিলা নেত্রী মাহফুজা খাতুন বিশেষ দায়িত্ব পেতে চলেছেন৷ মাহফুজা
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন৷ বামফ্রন্টের দুবারের বিধায়কও ছিলেন তিনি। তবে সবার নজর মূলত মুকুল রায়ের দিকেই৷

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...