Saturday, June 27, 2026

বিধানসভায় পাশ হবে CAA বিরোধিতার বিল, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেরালা ও পাঞ্জাবের পর এবার বাংলা৷

নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA- র বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করানোর সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যের সরকারও যাতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেন সেই আবেদন করেছেন তিনি। একইসঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সজাগ করে তিনি বলেছেন, NPR নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা যেন ভালো করে পড়ে নেন। বিরোধী দলগুলির সম্মতিতে এই বিষয়ে বৈঠকও করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কেরল-ই প্রথম রাজ্য হিসেবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করায়৷ এর পর, কয়েকদিন আগে পাঞ্জাবেও এই প্রস্তাব পাশ হয়েছে৷ কেরল সরকার নাগরিকত্ব আইনের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...