Wednesday, June 24, 2026

পার্থর বাড়িতে আবার বৈশাখী, কী কথা হল? রত্নার নামেই বা কী বললেন?

Date:

Share post:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বৈঠক।

বৈশাখীর ইস্তফা গ্রহণ করেন নি পার্থ। বৈশাখীর কথায়,” কিছু জটিলতা আছে। কথা বলতে এসেছিলাম।” পার্থ বলেন,” তদন্ত চলছে। তার মধ্যে ইস্তফা গ্রহণ হয় না কি?”

বাইরে মিডিয়ার প্রশ্নের জবাবে বৈশাখী বলেন,” রত্নার সঙ্গে একমঞ্চে শোভনদা কাজ করবেন না। এটা মুখ্যমন্ত্রীকেও জানিয়ে দেওয়া হয়েছে।”

এদিকে শোভন-বৈশাখী এখন কোন্ দলে বা কী করবেন, তাও স্পষ্ট নয়।
বিজেপি যে মেয়র প্রজেক্ট করে শোভনকে নিয়ে কলকাতায় লড়বার কথা চালাচ্ছে, তা স্বীকার করে বৈশাখী বলেছেন,” শোভনবাবু এখনও সিদ্ধান্ত নেন নি।”
তৃণমূলে ফেরা সম্পর্কেও স্পষ্ট জবাব দিতে পারেন নি বৈশাখী।

একটি সূত্রের খবর, তাঁদের তৃণমূলেই ফেরার ইচ্ছে। কিন্তু দলের তরফে কোনো ফর্মুলা পাওয়া যাচ্ছে না।
তবে এটাও শোনা যাচ্ছে, পুরভোটের মুখেই শোভনকে ফেরানো হতে পারে।

পার্থবাবু বলেছেন, এদিন রাজনৈতিক কোনো কথা হয় নি। রাজনৈতিক মহল অবশ্য এই বিবৃতিকে রাজনৈতিক বিবৃতি হিসেবেই দেখছে।

আরও পড়ুন-কলকাতা পুরসভা এবার কাদের?

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...