Wednesday, June 24, 2026

আবরার ফাহাদ খুন মামলার পরবর্তী শুনানি ৩০ জানুয়ারি, নির্দেশ ঢাকা আদালতের

Date:

Share post:

আবরার ফাহাদ হত্যার ঘটনায় আগামী ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করল ঢাকা আদালত। বুয়েট শিক্ষার্থীর হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা চলছে। ঢাকা মহানগর দায়রা জজ কেএমইমরুল মঙ্গলবার শুনানির জন্য এই দিন ধার্য করেন।মঙ্গলবার কারাগার থেকে ২২ আসামীকে আদালতে হাজির করা হয়। বিচারক সব দিক বিচারের পর শুনানির নতুন দিন ধার্য করেন।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর ঘরে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পরপরই আবরার হত্যায় জড়িতদের গ্রেফতার করা হয়।
আবরার সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এই সন্দেহেই তাঁকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই তাঁকে সন্দেহের তালিকায় রাখা হয়। রীতিমতো পরিকল্পনা করেই আবরারকে খুন করা হয় বলে অভিযোগ ।
আসামীদের বয়ানে জানা যায়, কিল-ঘুষি, স্কিপিং দড়ি দিয়ে মেরেও মনের সুখ মেটেনি হামলাকারীদের। তাঁকে ক্রিকেট স্টাম্প দিয়ে বেধড়ক পেটান হত্যাকারীরা। তাঁর মৃত্যু না হওয়া পর্যন্ত তাঁকে পেটানো হয়।তাঁকে দোতলার সিঁড়ির ওপর ফেলে চম্পট দেয় হত্যাকারীরা।ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...