Sunday, March 29, 2026

স্কুল সার্ভিসের ওয়েব সাইট থেকে হঠাৎ উধাও মেধা তালিকা!

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনে বিতর্ক। এবার রাতারাতি ওয়েব সাইট থেকে উধাও নবম-শ্রেণির শিক্ষক নিয়োগের মেধা তালিকা, যা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে সোমবার সন্ধ্যা থেকেই ব্যাপক উদ্বেগ। সোমবার সন্ধ্যায় কমিশনের ওয়েব সাইটে প্রধান শিক্ষক ও উচ্চ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেখা গেলেও নবম-দশম শ্রেণির পুরো মেধা তালিকা ও শূন্যপদের তালিকা দেওয়া ছিল। কিন্তু কোনও কারণ না দেখিয়ে তা তুলে নেওয়ায় বিস্মিত প্রার্থীরা। কেন তুলে নেওয়া হল, তার সদুত্তরও মেলেনি। আশঙ্কা করা হচ্ছে, কমিশন প্যানেল বাতিল করতে পারে। তাই মেরিট লিস্ট তুলে নেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন আগে নন জয়েনিং শূন্যপদ চেয়ে পাঠায় বিকাশ ভবন। প্রায় ৩০০জনের সেই প্যানেলে বিভিন্ন ক্যাটেগরিতে ওয়েটিংয়ে রয়েছেন বহু প্রার্থী। চাকরি প্রার্থীদের আশঙ্কা কমিশন হয়তো নবম-দশমে আর নিয়োগ করবে না। তবে কমিশন সূত্রে খবর ওয়েব সাইটের গণ্ডগোলেও এই ঘটনা ঘটতে পারে।

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...