Friday, June 19, 2026

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

Date:

Share post:

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবাসরীয় দুপুরে নওদা আমতলা হাইস্কুল খেলার মাঠে প্রার্থী সাহিনা মমতাজ খানের সমর্থনে সভা করবেন তিনি। আড়াইটে নাগাদ সন্দেশখালিতে (Sandeshkhali) জনসভা রয়েছে তৃণমূল সাংসদের।

শনিবার খারাপ আবহাওয়ার কারণে মুর্শিদাবাদের ভগবানগোলায় অভিষেকের সভা বাতিল হয়। প্রবল ঝড়বৃষ্টির কারণে কপ্টার ল্যান্ড করানো সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে সভাস্থলে পৌঁছতে পারেননি অভিষেক। এরপর আজ রবিবার মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে নওদায় সভা করবেন তিনি। সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঝর্ণা সর্দারের সমর্থনে সরবেড়িয়া হাইস্কুল গ্রাউন্ডে দুপুর আড়াইটে থেকে প্রচার কর্মসূচিও রয়েছে অভিষেকের।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...