Friday, June 19, 2026

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

Date:

Share post:

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত করা, তোলাবাজি এবং এলাকায় অশান্তি ছড়ানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।কর্ণাটকের বেলাগাভি (Belagavi)তাঁকে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি হুগলির ধনেখালিতে (Dhanekhali,Hooghly)তাঁর মালিকানাধীন একটি বেসরকারি বিএড কলেজ থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, রড এবং লাঠি উদ্ধার করা হয়। নিজের বাড়ির পাশেই এই বিএড কলেজ তৈরি করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক বলে অভিযোগ ওঠে ৷ এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ কলেজটি সিল করে দেয়। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রামেন্দু। ছাব্বিশে দল তাঁকেই প্রার্থী করেছিল। কিন্তু বিজেপি-র সন্তু পানের কাছে পরাজিত হন তিনি ৷ বিজেপি প্রার্থীর ভোট প্রচারেও হামলা চালানোর অভিযোগ উঠেছিল রামেন্দুর বিরুদ্ধে। সূত্রের খবর প্রাক্তন বিধায়কের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করেছে ধনেখালি থানার পুলিশ (Dhanekhali Police)৷

Related articles

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...