Friday, March 20, 2026

অভিনব উদ্যোগ, প্রদীপ প্রজ্জ্বলনের বদলে গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা সুরেন্দ্রনাথ কলেজে

Date:

Share post:

গতকাল, সোমবার শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজে শুরু হল দু’দিন ব্যাপী এক জাতীয় আলোচনাচক্র “বিজ্ঞান ও প্রযুক্তি, গ্রামীন উন্নয়ন”। সুরেন্দ্রনাথ কলেজ ও ইন্ডিয়ান সাইন্স কংগ্রেসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের সুরেন্দ্রনাথ ব্যানার্জীর সভাঘরে চিরাচরিত প্রদীপ প্রজ্জ্বলনের পরিবর্তে সবুজ বাঁচাও ভাবনা নিয়ে গাছে জল দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের বরণ করে নেওয়া হয় গাছের চারা উপহার দিয়ে। উদ্বোধনী পর্বের শুরুতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. ইন্দ্রনীল কর ও ISCA, কলকাতার আহ্বায়ক ড: তুষারকান্তি ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস অ্যসোসিয়েশনের এর বিভিন্ন পদাধিকারীরা। দুই দিন ব্যাপী এই আলোচনাচক্রে বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, জীব বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান শাখার বহু বিশিষ্ট অধ্যাপক ও বিজ্ঞানী বক্তব্য রাখবেন তাঁদের গবেষণার বিষয়ে। রাজ্যের বিভিন্ন জেলা ও ভিন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচশো অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন এই আলোচনাচক্রে। আলোচনাচক্রের যুগ্ম আহ্বায়ক ড. নীলাংশু দাস ও ড. সুচন্দ্রা চ্যাটার্জী বলেন এত বড় মাপের একটি অনুষ্ঠান কলেজে সুষ্ঠভাবে আয়োজন করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। যুগ্ম কার্যকরী সম্পাদকদ্বয় ড. বর্ণালী রায় বসু ও ড. অদিতি সর্বজ্ঞ বলেন, ‘অংশগ্রহণকারীদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে তাঁরা সত্যিই আপ্লুত এবং ভবিষ্যতে এই ধরণের আরো অনেক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তাঁরা সমান আশাবাদী’।

Related articles

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...