Saturday, May 23, 2026

মাঠে শুধু গম্ভীরের ক্লাস নয়, সূর্যদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে ‘ভিডিও’

Date:

Share post:

জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালে লড়াইয়ে প্রবলভাবেই টিকে রয়েছে ভারত(India)। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ফলে কিছুটা খাদের কিনারায় চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন। প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে গৌতম গম্ভীরের দল। তবে শুধু মাঠের অনুশীলন নয় টিম ইন্ডিয়ার(Team India) প্রত্যাবর্তনের রয়েছে একটি ভিডিও টনিক।

চিপকে ম্যাচ জয়ের পর সেই ভিডিওর অবশ্যই ফাঁস করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাঠে গম্ভীরের অধীনে নিজেদের ভুলত্রুটি শুধরে নেন অভিষেক-ঈশানরা। এছাড়াও সাজঘরে একটি বিশেষ ক্লাস হয় টিম ইন্ডিয়া সদস্যদের। যা আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে ভারতীয় ক্রিকেটারদের।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জয়ের পরে সূর্য কুমার যাদব জানিয়েছেন,”আমরা লিগ পর্বে কী করেছি বা আহমেদাবাদে শেষ খেলায় কী করেছি তা নিয়ে খুব বেশি ভাবিনি। সঠিকভাবে বলতে গেলে আমাদের ভিডিও বিশ্লেষক আমাদের জন্য ক্লিপ তৈরি করেছিলেন। যাতে দেখানো হয়েছিল আমরা বছরের পর বছর ধরে কী পারফরম্যান্স করেছিল। আমরা সেই স্লাইডটি দেখেছি, সেখান থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি। যখন আমরা এখানে এসেছি, এই ম্যাচে প্রথম থেকে সাত নম্বর ব্যাটারের পারফরম্যান্সে আমরা খুশি।”

এই বিষয়ে ভারতীয় দলের ক্রিকেটার তিলক বর্মা বলেছেন, “এর আগে, আমাদের দেখানো হয়েছিল গত এক বছরে আমরা কী করেছি। ম্যাচ শুরু করার আগে, আমাদের একটি ১৫ মিনিটের টিম ভিডিও সেশন ছিল যেখানে তারা গত এক বছরে আমরা যা কিছু করেছি তা দেখিয়েছিল। সেই ভিডিওটি দেখে আমরা উৎসাহ পেয়েছিলাম।”

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...