Wednesday, June 17, 2026

সুপ্রিম নির্দেশ অমান্য করে বিচারকদের প্রভাবিত করার চেষ্টা!কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য

Date:

Share post:

এসআইআর ইস্যুতে (SIR Issue) ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতিকে অন্ধকারে থেকে একের পর নির্দেশিকা জারির অভিযোগ। এমনকি শীর্ষ আদালতে নির্দেশ অমান্য করে বিচারকদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে। শুক্রবার রাজ্যের তরফ এই ইস্যুতে সুপ্রিম আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্তর দৃষ্টি আকর্ষণ কপিল সিব্বলের (Kapil Sibbal)।

গত ২৪ ফেব্রুয়ারি এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ভিন্‌রাজ্য থেকেও বিচারক নেওয়ায় ছাড়পত্র দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের অনুমোদনক্রমে ভিনরাজ্যের বিচারক নিয়োগেও অনুমোদন দিয়েছিল। স্পষ্ট জানানো হয়েছিল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু সেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে নথি গ্রহণ সংক্রান্ত নির্দেশ দিচ্ছে কমিশন। রাজ্যের তরফে অভিযোগ, করা হয়েছে যে এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বারণ করা হচ্ছে । কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা না সেই সংক্রান্ত নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। আদালতের সঙ্গে পরামর্শ না করে এসআইআর নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের প্রশিক্ষণ দিচ্ছে তারা। রাজ্যের অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম বিচারপতি জয়মাল্য বাগচী বলেন নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের কে প্রশিক্ষণ দেবে? স্পষ্ট করে বলেন সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই মতোই নথি গ্রহণ করতে হবে। তার অন্যথা হবে না। জুডিশিয়ালকে প্রভাবহীনভাবে কাজ করার কথা বলেন তিনি। মুখ্যসচিবের সঙ্গে সমন্বয় রেখে কাজ এগোবে। পাশাপাশি বিচারপতি বাগচী নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন সেটা আপলোড করা হয়।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...