Tuesday, April 7, 2026

বৃষ্টির সম্ভবনা নেই, তবে ফের ঠান্ডায় কাবু হবে রাজ্যবাসী

Date:

Share post:

শীতের মরশুমে নতুন করে বৃষ্টির সম্ভবনা না থাকলেও চলতি সপ্তাহে ফের পারদ কমবে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। হওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিম দিকে আসা ঠান্ডা হাওয়ার দাপট আবারও বেড়েছে। কারণ, কোন পশ্চিমী ঝঞ্ঝা নেই।

এই সপ্তাহজুড়ে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তা ১০ থেকে ১১ ডিগ্রির আশপাশে থাকবে। সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার কলকাতার তাপমাত্রা আর একটু কমে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই কমবে।

এই সপ্তাহে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গেও। কুয়াশা থাকবে সকালের দিকে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...