Saturday, April 4, 2026

‘করোনা’ নিয়ে সতর্ক কেন্দ্র

Date:

Share post:

বিদেশ থেকে এর আগে বহু প্রাণঘাতী ভাইরাস এসেছে এদেশে। সেই কারণে চিনা ভাইরাস ‘করোনা’ নিয়ে বিশেষ সতর্ক কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে জারি হয়েছে সতর্কতা।

বিমানবন্দরে নজরদারির অঙ্গ হিসেবে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচিতে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে। যাচাই করে নতুন ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘করোনা’ ভাইরাসে চিনে নতুন করে ১৩৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এরপরেই চিন থেকে এদেশে আসতে চাওয়া মানুষের ভিসার আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারে তরফে জানানো হয়েছে, চিনের পাশাপাশি, অন্যান্য দেশ থেকে আসা বিমানের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হবে।
চিন ও পার্শ্ববর্তী দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতেও ভাইরাস নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
‘করোনা’ ভাইরাস আক্রান্তদের ক্ষেত্রে একাধিক পরীক্ষায় বারবারই নিউমোনিয়া ধরা পড়ছে। এর বেশি কোনও চিহ্নই নেই। কীভাবে সংক্রমণ হচ্ছে, আর তার লক্ষ্মণ ই বা কী তা এখনও বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন-কেন্দ্রের ক্রীড়াক্ষেত্রে উপদেষ্টা কমিটিতে আর থাকছেন না সচিন ও বিশ্বনাথন আনন্দ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...