Tuesday, March 24, 2026

স্যালুট এই পুলিশকর্মীদের

Date:

Share post:

এক গর্ভবতী মহিলাকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একদল পুলিশ পৌঁছে দিল হাসপাতালে। প্রায় ৬ কিলোমিটার রাস্তা হেঁটে পেরিয়ে খাটিয়ায় করে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য পৌঁছায় সিআরপিএফের একদল পুলিশ। ঘটনাটি ছত্তিশগড়ের বিজাপুর জেলার পারেদা গ্রামের।

সিআরপিএফ রোজকার মত এদিন মঙ্গলবারও এসেছিল পারেদা গ্রামের খবর নিতে এবং টহল দিতে। ঠিক সেই সময়ে তারা শোনে যে গ্রামের একজন গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। এরপর সেখানকার সেনাপ্রধান অবিনাশ রাই সেই গর্ভবতী মহিলার শরীরের অবস্থা খারাপ বুঝতে পারে। এরপর তাঁরা কোন সময় নষ্ট না করে সেনারা তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানকার রাস্তা খারাপ হওয়ার জন্য কোন গাড়ি সেখানে প্রবেশ করতে পারে না। এরপর সেনারা ওই গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে নিজেদের কাঁধে তুলে প্রায় ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে। এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও ঠিক করে দেয়।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...