Tuesday, June 23, 2026

আজ দার্জিলিংয়ে মমতার পদযাত্রা

Date:

Share post:

আজ দার্জিলিংয়ে পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী আজকের পদযাত্রায় তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলাবেন গোর্খা, লেপচা, ভুটিয়া-সহ সব জনগোষ্ঠী। মূলত অসমের নাগরিকপঞ্জি থেকে লক্ষাধিক গোর্খার নাম বাদ পড়ার পর পাহাড়ে কেন্দ্র বিরোধী মনোভাব তৈরি হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে দার্জিলিঙয়ে এই কারণে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে। শুধু শাসক দল নয়, বিরোধী দলগুলিও এর বিরুদ্ধে পথে নেমেছে। পথে নেমেছে স্কুল, কলেজের পড়ুয়ারাও।

আজ নেত্রীর মিছিল শুরু হবে দার্জিলিং ম্যালের কাছে ভানুভক্তের মূর্তির সামনে থেকে। তিনি হাঁটবেন পাহাড়ী পথে প্রায় পাঁচ কিলোমিটার। মিছিল শেষ হবে চকবাজার মোটর স্ট্যান্ডে। মিছিলে থাকবেন মোর্চা প্রধান বিনয় তামাং ও অনিত থাপা। মিছিলে থাকছে না জিএনএলএফ। তবে থাকবে পাহাড়ের প্রায় সব জনগোষ্ঠী। তাঁরা পড়বেন তাঁদের জনজাতির পোশাক, সঙ্গে বাজবে বাদ্যযন্ত্রও। সব মিলিয়ে আজ মুখ্যমন্ত্রীর মিছিলই পাহাড় দখল করবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...