Monday, March 23, 2026

নারী হয়ে কীভাবে ধর্ষকদের ‘মা’দের কটাক্ষ করতে পারেন কঙ্গনা? প্রশ্ন স্বস্তিকার

Date:

Share post:

কঙ্গনা রানওয়াত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়, এই দুই অভিনেত্রীই বরাবর স্পষ্টভাষী। যে কোনও ইস্যু নিয়ে সবসময়েই সরব হন দু’জনে। কিন্তু তাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা। কঙ্গনা যখন প্রকাশ্যে গেরুয়া সমর্থক, স্বস্তিকা তখন সোশ্যাল মিডিয়ায় মেরুকরণের রাজনীতি থেকে সংশোধিত নাগরিকত্ব আইন, সবেতেই মোদি সরকারের বিরুদ্ধে সরব। ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপি হারের পর তিনি রীতিমতো ফেসবুক পোস্টও করেছেন।

কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় নির্ভয়া ধর্ষকদের শাস্তি প্রসঙ্গে কঙ্গনা রানওয়াতের মন্তব্যকে এক হাত নিয়ে বলেছেন যে একজন নারী হয়ে কীভাবে ধর্ষকদের ‘মা’দের কটাক্ষ করতে পারেন কঙ্গনা? বৃহস্পতিবার আইনজীবী ইন্দিরা জয়সিংকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, “ওঁকেও ধর্ষকদের সঙ্গে জেলে রাখা হোক। ওঁর মতো মানুষই ধর্ষকদের জন্ম দেয়!”
কঙ্গনার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকার প্রশ্ন, ধর্ষণের মতো অপরাধের জন্য কি এবার ধর্ষকদের মা’দেরকে দায়ী করা হবে?

Related articles

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...