Monday, June 22, 2026

নথি চেয়ে পূর্বপুরুষদের কবরে প্রার্থনা!

Date:

Share post:

সিএএ বিরোধিতায় দেশ জুড়ে নানা ধরনের প্রতিবাদ হয়েই চলেছে। প্রতিবাদের অভিনব পন্থাও দেখা গিয়েছে ইদানীংকালে। সেই তালিকায় যুক্ত হল কংগ্রেস নেতা হাসিব আহমেদের নাম। উত্তর প্রদেশের প্রয়াগরাজের এই কংগ্রেস নেতা বরাবরই বিভিন্ন বিতর্কের কারণে সংবাদের শিরোনামে এসেছেন। এবার সিএএ নিয়ে অভিনব প্রতিবাদ দেখালেন হাসিব। বৃহস্পতিবার, পূর্বপুরুষদের কবরে গিয়ে তিনি নাগরিকত্ব প্রমাণের নথি চেয়ে প্রার্থনা করেন। শুধু তাই নয়, তিনি বলেন যদি পূর্বপুরুষরা সেই তথ্য দিতে না পারেন, তাহলে মোদি সরকার যেন তাঁদের কবর থেকে তুলে তাঁর পরিবারের সঙ্গেই ডিটেনশন ক্যাম্পে পাঠায়। নেতার সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস কর্মী ও সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ ভাইরাল হয়েছে মুহূর্তেই।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় দেশ জুড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পূর্বপুরুষের নথিপত্র কোথায় পাব? ‘কাগজ দেখাব না’- র মতো প্রচার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলার মাঠে এর প্রভাব পড়েছে। গ্যালারি জুড়ে লম্বা ব্যানারে সিএএ-র বিরোধিতা করা হয়েছে। এমনকী, অনলাইন শপিং-এ বিক্রি হচ্ছে সিএএ-র পক্ষে এবং বিপক্ষে টি-শার্ট। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এই বিতর্কিত কংগ্রেস নেতার প্রতিবাদ-বিক্ষোভ সাড়া ফেলেছে।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...