Monday, June 22, 2026

দেশের জনপ্রিয়তম নেতা ও প্রধানমন্ত্রী পদে পছন্দ এখনও মোদিই

Date:

Share post:

দেশের জনপ্রিয়তম নেতা তথা প্রধানমন্ত্রী পদে দেশের 68 শতাংশ মানুষের পছন্দ ও সমর্থন এখনও নরেন্দ্র মোদির প্রতিই। জনপ্রিয় নেতা হিসাবে রাহুল গান্ধী দ্বিতীয় স্থানে থাকলেও মোদির চেয়ে তাঁর ব্যবধান প্রায় 40 শতাংশ। জনপ্রিয়তার নিরিখে দেশের অন্যান্য নেতা-নেত্রীদের স্থান আরও পিছনে। সম্প্রতি ‘মুড অফ দ্য নেশন’ নামে ইন্ডিয়া টুডে গ্রুপের করা সমীক্ষায় এই ছবিই উঠে এল। কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফল, নাগরিকত্ব ইস্যুতে দেশজোড়া বিক্ষোভ বা অর্থনীতির বেহাল অবস্থার আবহেও দেখা যাচ্ছে মোদির ব্যক্তিগত জনপ্রিয়তা প্রায় অটুট। জনপ্রিয়তায় তাঁর ধারেকাছে নেই অন্য দলের কোনও নেতা। গত কয়েক মাসে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে আপাতত এটাই বিজেপির বড় ভরসা। সমীক্ষার হিসাবে এখনই লোকসভা ভোট হলে এনডিএ জোটের কমবে অন্তত 50 টি আসন, কংগ্রেসের বাড়বে 18 টি আসন, বাকি আসন অন্য দলগুলির। অর্থাৎ পরিস্থিতি অনুকূল না হলেও এনডিএ-ই ক্ষমতায় থাকছে এবং কংগ্রেস সেই একশোর অনেক কমে আটকে থাকছে বলে দেখিয়েছে ‘মুড অফ দ্য নেশন’।

 

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...