Monday, March 23, 2026

সেরেনার বিদায়, ভারতেরও করুণ অবস্থা

Date:

Share post:

বিশ্বের ২৯ নম্বর চিনা প্রতিপক্ষের কাছে হেরে গেলেন সেরেনা উইলিয়ামস। ৩৮বছরের সেরেনা ২ঘন্টা ৪০মিনিট লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন। শুক্রবার মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে চিনের কিং ওয়াংয়ের মুখোমুখি হয়েছিলেন সেরেনা। প্রথম সেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে কামব্যাক করেন। কিন্তু তৃতীয় সেটে টানা লড়াইয়ের পরেও শেষ রক্ষা করতে পারেননি সেরেনা। ওয়াংয়ের এটাই ছিল প্রথম অস্ট্রেলিয়ান ওপেন।

অন্যদিকে পুরুষদের ডবলসে ছিটকে গেলেন ভারতের দ্বিবিজ শরণ। তিনি জুটি বেঁধেছিলেন নিউজিল্যান্ডের অর্টেম সিটাকের সঙ্গে। প্রথম রাউন্ডে তাঁরা জিতেছিলেন। বিদায় নিয়েছেন বোপান্নাও। আহত হয়ে ছিটকে গিয়েছেন সানিয়া মির্জাও। আপাতত মিক্সড ডাবলসে লিয়েন্ডার ও বোপান্নাই শেষ আশা ভারতের।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...