Wednesday, June 24, 2026

BREAKING: এগিয়ে আসছে বইমেলার উদ্বোধন! কিন্তু কেন?

Date:

Share post:

এগিয়ে আসছে ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন। আগামী ২৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু সেই উদ্বোধন একদিন এগিয়ে এসে হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। ২৯ জানুয়ারি সরস্বতী পুজো সেই কারণেই একদিন এগিয়ে আনা হচ্ছে বইমেলার উদ্বোধনকে। জরুরি ভিত্তিতে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বইমেলা কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পরামর্শেই একদিন এগিয়ে আনা হচ্ছে এই বইমেলা। তবে সূচি মেনে বাকি সবকিছুই ঠিকঠাক থাকছে। রীতি মেনে এবারও বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন, বাংলা রাশিয়ার বিশিষ্ট সাহিত্যিক ও ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এবারের কলকাতা বই মেলায় ‘থিম কান্ট্রি’ রাশিয়া। প্যাভিলিয়নের পাশাপাশি থিম গেট হচ্ছে রাশিয়ার বিখ্যাত থিয়েটার বলশয়ের আদলে। ১৮২৫ সালে স্থাপিত বিশ্বের প্রাচীনতম এই অপেরা হাউস। এবারের বইমেলায় ২০টি দেশ অংশ নেবে। বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বইমেলায় স্বভাবিকভাবেই থাকছে বাংলায় অনুদিত রাশিয়ান সাহিত্য। ফলে অতীত দিনের রাশিয়ার বইতে মানুষ আগ্রহ দেখাবেন বলে আয়োজকদের আশা।

এবারের বইমেলায় থাকছে ৬০০টি বুক স্টল, ২০০টি লিটল ম্যাগাজিন স্টল। এর পাশাপাশি থাকছে খাবারের স্টল। এবারের বইমেলা হচ্ছে পরিবেশ বান্ধব। পার্কিং লটে থাকবে সাইকেল স্ট্যান্ড। এবারই প্রথম শহরের বেশ কিছু বৃদ্ধাশ্রমকে বিনামূল্যে বই প্রদান করা হবে। থাকছে লটারি ও বুক গিফট কুপনও।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...