Wednesday, April 8, 2026

আজ প্রথম টি-২০, দলের বাইরেই থাকছেন ঋষভ

Date:

Share post:

আজ অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ। তার আগে ‘হেকটিক জার্নি’ নিয়ে অভিযোগ তুললেন বিরাট কোহলি। বললেন, এবার বোধহয় বিমান থেকে নেমেই মাঠে নামতে হবে।

প্রথম ম্যাচে দল নিয়ে ক্রীড়াপ্রেমীদের মনে ধোঁয়াশা পরিস্কার করে দিয়েছেন অধিনায়ক কোহলি। জানিয়েছেন রাহুলই কিপিং করবেন। ফলে ঋষভের সুযোগ পাওয়া হচ্ছে না। তার জায়গায় একজন ব্যাটসম্যান না বোলার, তা মাঠে নামার আগেই পরিস্কার হবে। শামি, বুমরা, স্যামসনের সঙ্গে চ্বাহালের খেলার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় স্পিনার অবশ্যই জাদেজা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে একদিনের সিরিজে দুরমুশ হওয়ার পর উইলিয়ামসনের দল নিজেদের মাটিতে শক্তি প্রমাণে মরিয়া। অকল্যান্ডের মাঠ ছোট হওয়ায় শেষ মুহূর্তে ভারতের স্ট্র‍্যাটেজি বদলাতে পারে। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে ম্যাচ শুরু।

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...