Saturday, March 21, 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার যোধপুর পার্ক, এখনও  থমথমে এলাকা

Date:

Share post:

রাতের পর শুক্রবার সকাল থেকে থমথমে যোধপুর পার্ক এলাকা।বৃহস্পতিবারই তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বাধে ওই এলাকায়। অভিযোগ তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা।তৃণমূলের আরও অভিযোগ, CAA নিয়ে আলোচনা করতে না চাওয়ায় তাঁদের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কারও গলায়, কারও পেটে খুর চালিয়ে দেওয়া হয়।
শুক্রবার লেক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।তৃণমূলের পক্ষ থেকে লেক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তৃণমূল কর্মীদের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ফল বলেই পাল্টা দাবি গেরুয়া শিবিরের। পরস্পরবিরোধী অভিযোগে এখনও থমথমে এলাকা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...