Tuesday, June 23, 2026

অকল্যান্ডে দুই ক্যাচ নিয়ে জোর আলোচনা

Date:

Share post:

দুটি ক্যাচ। ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-২০ ম্যাচে এই দুটি ক্যাচই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

প্রথম ক্যাচটি ভারতের হিটম্যান রোহিত শর্মার নেওয়া। শিবমের একটি ডেলিভারি স্ক্যোয়ার লেগের উপর দিয়ে গ্যালারিতে ফেলতে চেয়েছিলেন কিউই ব্যাটসম্যান মার্টিন গ্যাপ্টিল। বল প্রায় পেরিয়ে যাচ্ছিল বাউন্ডারি লাইন। কিন্তু রোহিত শর্মা অন্যরকম ভেবেছিলেন। বলটি তালুবন্দি করার পরে শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারি লাইন পেরিয়ে যাচ্ছিলেন। বুদ্ধিমত্তার সঙ্গে বলটি উপরে ছুঁড়ে দিয়ে তিনি বাউন্ডারি লাইন পেরিয়ে আবার মাঠে ঢুকে পড়েন। ফের ধরে ফেলেন অসাধারণ এই ক্যাচ। একটু পৃথুল চেহারার রোহিতের ফিটনেস নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রোহিত। আর এমন সময়ে এই ক্যাচ নিলেন, যখন গ্যাপ্টিল দুরন্ত ব্যাটিং করছিলেন।

অন্য ক্যাচটি নিলেন স্বয়ং গ্যাপ্টিল। অসাধারণ ব্যাট করছিলেন বিরাট কোহলি। রান তখন তাঁর ৪৫। বল করছিলেন টিকনার। লেগ সাইডের বলটি ঠিকমতো টাইমিং করতে পারেননি বিরাট। বাউন্ডারি লাইনের একটু আগে পড়ার আগেই স্ক্যোয়ার থার্ড ম্যানের জায়গা থেকে দৌড়ে এসে শরীর ছুড়ে অসাধারণ দক্ষতায় ক্যাচটি নিলেন গ্যাপ্টিল। স্লো মোশানে দেখা যাচ্ছে বলটি মাটিতে পড়ার সময় অনেকটাই দূরে ছিলেন তিনি। পাখির মতো শরীর ছুড়ে বল পড়ার আগেই ক্যাচ তুলে নেন। দু’দলের ব্যাটসম্যানদের ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি চর্চা এখন এই দুই ক্যাচ নিয়ে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...