Saturday, June 6, 2026

প্রধানমন্ত্রী ‘চিঁড়ে’ খেতে পছন্দ করেন !

Date:

Share post:

গতকালই কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেছিলেন ‘চিঁড়ে ‘ খাওয়া দেখে তিনি বাংলাদেশের অনুপ্রবেশকারী চিনতে পারেন । তাঁর মন্তব্য ঘিরে এরপরই শুরু হয় বিতর্ক । কিন্তু খোদ দেশের প্রধানমন্ত্রী যখন চিঁড়ে ‘ খেতে পছন্দ করেন তখন কোথায় মুখ লোকাবেন বিজয়বর্গীয়!
সাম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের পছন্দের খাবারগুলির নাম জানিয়েছিলেন। ওই সাক্ষাৎকার থেকেই জানা যায়, খিচুড়ি এবং চিঁড়ে ছাড়া তাঁর এক্কেবারেই চলে না।
মোদি বলেছিলেন, “বাড়িতে আমি নিজের হাতে চা তৈরি করতাম। আমি খিচুড়ি রান্না করতে পছন্দ করি, এটাই আমার প্রিয় খাবার। এর আগে আমি ভোর সাড়ে ৪টেয় ঘুম থেকে উঠে পুরো বাড়ি পরিষ্কার করে সবার জন্য চা তৈরি করতাম। এর পর বাইরে অল্প হাঁটাহাঁটি করার পর ফিরে আমি প্রাতরাশ রান্না করতাম পোহা, এটা আর একটা খাবার যা আমি খেতে পছন্দ করি”।
আসলে পোহা আদতে চিঁড়ে দিয়ে তৈরি এক সুস্বাদু খাবার।
কয়েক মাস আগে গত ১৭ সেপ্টেম্বর নিজের ৬৯তম জন্মদিন ছিল প্রধানমন্ত্রীর। সেদিনও তিনি খিচুড়ি এবং পোহা খেয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন । জেনে অবাক হবেন, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকে একটি বারের জন্য ভারী কোনও অসুখে পড়েননি প্রধানমন্ত্রী। এর নেপথ্যে রয়েছে তাঁর সংযমী জীবনযাপন, নিয়মানুবর্তিতা এবং অবশ্যই খাদ্যাভ্যাসও।
প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে নিয়মিত স্বাস্থ্যকর ডায়েট। সেই ডায়েটে কিন্তু খিচুড়ি এবং চিঁড়েই সবার উপরে।

Related articles

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...