Saturday, April 4, 2026

চলন্ত বাইকে “টিক-টক” দুই আরোহীর! তারপর যা হল সম্প্রীতি উড়ালপুলে

Date:

Share post:

ফের সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা। মাথা ফাটল বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই বাইক আরোহী “টিক-টক” ভিডিও করতে করতে যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে। আর তখন হঠাৎই বাইকের সামনে চলে আসে একটি ট্যাক্সি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে ট্যাক্সিকে। মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাইক চালক সঞ্জীব সাউ (২৭) বাইক থেকে পড়ে যায়। মাথা ফেটে যায় তাঁর।

উল্টোদিকে ট্যাক্সির চাকাও পাঞ্চার হয়ে যায়। বাইক আরোহী দু’জনের কারোরই মাথায় কোনওরকম হেলমেট ছিল না। বাইক চালকের মাথা ফেটে গেলেও, পেছনে যিনি বসেছিলেন সুরজিৎ হালদার(২৫) তিনি অবশ্য সুস্থই আছেন।

মহেশতলা থানার পুলিশ আহত বাইক আরোহীকে বজবজ ESI হাসপাতালে নিয়ে যায়। দুই বাইক আরোহীই বেহালার, ক্যানেল রোড এর বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা মহেশতলায় বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন।

আরও পড়ুন-শহরে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ! এলাকায় চাঞ্চল্য

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...