Monday, March 23, 2026

জলপাইগুড়ি জেলা হাসপাতাল হচ্ছে মেডিক্যাল কলেজ, রাজ্যই জানে না!

Date:

Share post:

উত্তরবঙ্গকে পাখির চোখ করে লড়াইয়ে নামল বিজেপি। আর তার প্রথম পদক্ষেপ হিসাবে জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও সরকারিভাবে রাজ্য সরকারকে তা জানানো হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্য বিজেপি সভপতিকে চিঠি দিয়ে এ কথা জানান। দিলীপবাবু স্থানীয় সাংসদকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে এই আবেদন জানিয়েছিলেন। কিন্তু রাজ্য এব্যাপারে অন্ধকারে থাকায় ক্ষুব্ধ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এটা রাজনীতি। রাজ্যের জেলা হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত হবে, আর রাজ্যই জানবে না, তা হয় নাকি! পাল্টা দিলীপ ঘোষ বলেন, আমি স্থানীয় সাংসদকে নিয়ে এই উদ্যোগ নিয়েছিলাম। তাই আমাকে জানানো হয়েছে। আমি কেন্দ্রকে বলেছিলাম, কেন্দ্র কোনও সিদ্ধান্ত নিলে তা যেন আমাকে জানানো হয়। কারণ, কথায় কথায় রাজ্য বলে এটা আমরা করেছি। ফলে সত্যতা জানতেই এই ব্যবস্থা। আমি জানলাম। সবাইকে তো জানালাম।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...