Tuesday, April 7, 2026

রাহুল-শ্রেয়সের ঝড়ে কিউই বধ

Date:

Share post:

বিধ্বস্ত নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ২০৩ রান করার পর ভারতীয় বোলারদের দাপটে দ্বিতীয় টি-২০ ম্যাচে কিউইরা আটকে গেল ১৩২ রানে। সৌজন্যে ডেথ ওভারে বুমরা-শামির অসাধারণ বোলিং। গ্যাপ্টিল ৩৩ আর টি শেফার্ড ৩৩। বাকি কেউ চোখে পড়ার মতো প্রতিরোধ গড়তে পারেননি। উইকেট নিলেন জাদেজা ২টি, শার্দুল, শিবম, বুমরাহরা একটি করে।

পাল্টা খেলতে নেমে রোহিতের ব্যর্থতার পর্ব অব্যাহত। রোহিত ৮ আর কোহলি ১১রানে ফিরে যাওয়ার পর প্রথম ম্যাচের মতো দলের হাল ধরলেন শ্রেয়স আর রাহুল। দুজনে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। শ্রেয়স যখন ৩৩ বলে ৪৪ রান করে ফিরে গেলেন, তখন ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৮রান। রাহুল শুধু হাফ সেঞ্চুরি করলেন তাই নয়, কি অ্যাঙ্কর রোলের ভূমিকায় খেললেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অপরাজিত ৫৭(৫০)। এবং প্রথম ম্যাচের মতো দলকে ছক্কা মেরে জেতালেন শিবম দুবে। ভারত শুধু সাত উইকেটে জিতল তাই নয়, ১৫ বল বাকি থাকতেই পাঁচ সিরিজের ম্যাচে ৩-০-তে এগিয়ে গেল। তৃতীয় ম্যাচ বুধবার।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসের রাজপথে ধ্রুব, বজ্র, ভীষ্ম, রুদ্র

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...