Sunday, June 28, 2026

এই প্রথম কেরলের সমস্ত মসজিদে উত্তোলন করা হল জাতীয় পতাকা

Date:

Share post:

দেশের ইতিহাসে এই প্রথম কেরলের সমস্ত মসজিদে উত্তোলন করা হল তেরঙ্গা পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি রাজ্যের প্রতিটি মসজিদে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাও পাঠ করা হয়েছে।৭১তম সাধারণতন্ত্র দিবসে দেশের ঐক্য ও সৌভ্রাতৃত্বকে সুদৃঢ় করা পাখির চোখ করে এই অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে কেরলে।
CAA ও NRC নিয়ে বিক্ষোভ অব্যাহত।দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন রাজ্যের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করার নির্দেশ দিয়েছে কেরল স্টেট ওয়াকফ বোর্ড।
জানা গিয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে কেরলের প্রতিটি মসজিদ কমিটির কাছে এই বিষয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। সেকানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে রবিবার সকাল সাড়ে আটটার সময় রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করে তারপর সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। এর জন্য বিজ্ঞপ্তির সঙ্গে সংবিধানের প্রস্তাবনার একটি প্রতিলিপিও দেওয়া হয়েছিল।সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান টিকে হামসা বলেন, ‘বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ। এটা দেখেও আমরা দীর্ঘদিন ধরে চুপ থাকতে পারি না। এখনকার পরিস্থিতি দেখে মুসলিমরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যা আগে কোনওদিন হয়নি। তাই আমরা দেশের ঐক্যকে আরও দৃঢ় করতে ও আতঙ্কিত মুসলিমদের মধ্যে বিশ্বাস ফেরাতে এই উদ্যোগ নিয়েছি।’
এরই পাশাপাশি, সাধারণতন্ত্র দিবসে দেশের অখণ্ডতা রক্ষার শপথ নেওয়ার কর্মসূচি নেওয়া হয়। রাজ্যজুড়ে মানববন্ধন করে শাসকজোট LDF। ৭০ লক্ষ মানুষ রাজ্যের ১৪টি জেলাজুড়ে মানববন্ধন করে এক নতুন ইতিহাস তৈরি করেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরের মানুষ এতে অংশ নেন।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...