Thursday, June 11, 2026

ফের চাপে ফেলার চেষ্টা হেমন্তকে! শীর্ষ আদালতে খারিজ জামিনের আবেদন

Date:

Share post:

ফের চাপে ফেলার চেষ্টা হেমন্ত সোরেনকে! এবার শীর্ষ আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হল ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Hemant Soren)। নির্বাচনী প্রচারের জন্য আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু শুক্রবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেনের সেই জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ বিষয়টি মঙ্গলবার, অর্থাৎ ২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি) র হাতে গত ৩১ জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন। যদিও গ্রেফতারির আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। ইডির গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে শীর্ষ আদালতে জানিয়েছিলেনও তিনি। গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। সে দিনই শীর্ষ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। শুক্রবার এই মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ভোট শুরুর অনেক আগে। ফলে তাঁকে অন্তর্বর্তী জামিনের কোনও প্রশ্নই ওঠে না।

পাশাপাশি এদিন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন সম্পর্কে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২০ মে-র মধ্যে এ বিষয়ে মতামত জানাতে হবে ইডিকে। উল্লেখ্য, গত ১৩ মে ঝাড়খণ্ডে একটি দফায় ভোট হয়েছে। ২০, ২৫ মে এবং ১ জুন আরও তিন দফায় ভোট রয়েছে এই রাজ্যে।

আরও পড়ুন- বুকে মীণাক্ষির ট্যাটু! সুজিত বসুর সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

Related articles

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...