Wednesday, June 17, 2026

লোকসভা নির্বাচন ২০২৪: সৃজন-সায়রার সমর্থনে শহরে মহামিছিল বামেদের

Date:

Share post:

ভোট যত এগিয়ে আসছে আর ততই বাড়ছে রাজনৈতিক পারদ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক প্রচার। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। পয়লা জুন সপ্তম দফায় যাদবপুর লোকসভায় নির্বাচন।‌ জোরকদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আবহেই শুক্রবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সায়রা শাহ হালিম ও যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে সাউথ সিটি মলের সামনে থেকে আনোয়ার শাহ মোড় পর্যন্ত মিছিল করল বামেরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিম, অভিনেতা সব‍্যসাচী চ‍্যাটার্জি, জামির মোল্লা, সুদীপ সেনগুপ্ত। মিছিল শেষে জনসভা হয় আনোয়ার শাহ মোড়ে।

রাজ্য রাজনীতির অন্যতম হাইভোল্টেজ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর। প্রত্যেক নির্বাচনে যাদবপুরের দিকে নজর থাকে রাজনৈতিক থেকে সাংস্কৃতিক সব মহলই। এবার এখানকার প্রার্থী বাছাইয়েও চমক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারের লড়াই মূলত তরুণ প্রজন্মের। যাদবপুরের তিন প্রার্থীই মোটের উপর তরুণ প্রজন্মের। এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন দলের যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তিনি এখানকার ভূমিকন্যা। সিপিএমের হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- ফের চাপে ফেলার চেষ্টা হেমন্তকে! শীর্ষ আদালতে খারিজ জামিনের আবেদন

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...