Friday, June 19, 2026

রাজভবনকাণ্ডে নয়া মোড়: রাজভবনেরই ৩ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Date:

Share post:

যত তদন্ত এগোচ্ছে ততই প্রকাশ পাচ্ছে রাজভবনে অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগের বিভিন্ন তথ্য। এবার অভিযোগকারিণীকে জোর করে আটকে রাখার অভিযোগে রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে ১৬৬ ও ৩৪১ ধারায় অভিযোগ দায়ের করল কলকাতা পুলিশ। শুক্রবার, হেয়ার স্ট্রিট (Hare Street) থানায় রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে রাজভবনে অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে সপ্তাহ দুয়েক আগে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রাজভবনের তরফ থেকে এই ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ।

তরুণীর অভিযোগ, ঘটনার দিন তাঁকে ঘরে ডাকার পর, সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেল তাঁকে বের করে তরুণীর শ্লীলতাহানি করেন আনন্দ বোস। কনফারেন্স রুম থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে নীচে নেমে আসেন তিনি। কনফারেন্স রুম, রাজ্যপালের অফিস, এডিসির অফিস পেরিয়ে যাওয়ার সময়েই রাজ্যপাল ফোন করে মহিলাকে আটকাতে নির্দেশ দেন বলে অভিযোগ। তার পর তিনকর্মী তাঁকে জোর করে টানতে টানতে অফিসে নিয়ে যান। তরুণী চিৎকার করে প্রতিবাদ করেন। কিন্তু অভিযোগ, তাঁকে ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়, মোবাইল কেড়ে নেওয়া হয়। এসব কথা প্রকাশ করা যাবে না বলে হুমকিও দেওয়া হয়। কোনক্রমে ওই ঘর থেকে বেরিয়ে নীচে নেমে আসেন অভিযোগকারিণী। নিজেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: সৃজন-সায়রার সমর্থনে শহরে মহামিছিল বামেদের

তদন্ত শুরু করার পরে আইনজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ১৬৬ ধারায় অভিযোগ দায়ের করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এর পাশাপাশি এদিন ব্যাংকশাল আদালতে ৫ ঘন্টা ধরে অভিযোগ কারিণীর গোপন জবানবন্দি নেওয়া হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: সৃজন-সায়রার সমর্থনে শহরে মহামিছিল বামেদের

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...