ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ 'এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেল। MT Jalveer নামে এক ভারতীয় জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। জাহাজটিতে কমপক্ষে ২০ জন ভারতীয় আছে বলে খবর। ঘটনাটি ওমানের শিনাস বন্দরের অদূরে ‘এমটি জালবীর’ (MT Jalveer) নামক একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে কেন্দ্র করে ঘটেছে। ইতিমধ্যেই প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে জাহাজটি থেকে ধোঁয়া উঠছে। সূত্রের খবর, ভারত সরকার ওমান সরকারের সাথে যোগাযোগ করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আরও পড়ুন: মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা
Sponsored

বিস্তারিত না জানিয়ে ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে, তারা এই সংক্রান্ত ঘটনার বিষয়ে অবগত। দূতাবাসের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওমানের শিনাস বন্দরের অদূরে একটি জাহাজকে কেন্দ্র করে একটি ঘটনার কথা জানা গিয়েছে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। সূত্রের খবর, ‘এমটি জলবীর’ (MT Jalveer)-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে জাহাজটির ইঞ্জিন রুম ও ফানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের অংশ হিসেবে পশ্চিম এশিয়ার জলসীমায় বেসামরিক জাহাজগুলোকে আঘাত করা হচ্ছে। ইরানকে চাপে ফেলতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করা হয়েছে এবং এর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করা সন্দেহভাজন জাহাজগুলোর ওপর বারবার হামলার চেষ্টা হচ্ছে। উল্লেখ্য, পালাউ-এর পতাকাবাহী জাহাজ ‘সেত্তেবেলো’-র ওপর চালানো হামলায় ২১ জন ভারতীয় কর্মীকে উদ্ধার করা হয়েছিল। ভারতের তরফে জাহাজে হামলার তীব্র নিন্দা করা হয়েছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে এফ/এ-১৮ সুপার হর্নেট দিয়ে এই হামলা চালানো হয়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
