Thursday, June 11, 2026

টিম ইন্ডিয়ার হেড কোচের জন্য গম্ভীরকে প্রস্তাব বিসিসিআই-এর : সূত্র

Date:

Share post:

সম্প্রতি ভারতীয় দলের নতুন কোচের জন্য বিজ্ঞাপণ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্বে আর থাকবেন না রাহুল দ্রাবিড়। তাই নতুন কোচের সন্ধানে বিসিসিআই। আর এরই মধ্যে সূত্রের খবর, রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেড কোচের জন্য কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরকে প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই নিয়ে এক সর্বভারতীয় ওয়েবসাইটের দাবি, বোর্ডের তরফে গম্ভীরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি কোচের পদে আসতে আগ্রহী কি না তা জানতে চাওয়া হয়েছে।সরাসরি কিছু না জানানো হলেও গম্ভীর বোর্ডের প্রস্তাব ফেরাননি বলেই খবর। জানা যাচ্ছে, কেকেআরের আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে গম্ভীরের। সেখানেই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাব। কারণ আগামী ২৭ জুন কোচ হওয়ার পদে আবেদন করার শেষ দিন। কেকেআর ফাইনালে উঠলেও হাতে একদিন সময় পাবেন গম্ভীর। মনে করা হচ্ছে সেদিনই সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর। দ্রাবিড় ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ হতে আগ্রহী নন।

আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও মেন্টর হিসাবে তিন বছর আইপিএল-এ দারুন সফল গম্ভীর। গত দু’বার লখনউ সুপার জায়ান্টসে থাকাকালীন দলকে প্লে-অফে তুলেছিলেন। আর এবার গম্ভীরের অধীনে কেকেআর আইপিএলের শীর্ষে।

আরও পড়ুন- ‘অবসরের পরের দিন হাউ হাউ করে কাঁদব’, : সুনীল

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...