FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

Date:

Share post:

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়, উদ্বোধনী আয়োজনেই। প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ নিজেদের মাটিতে আলাদা করে বিশ্বকাপকে(FIFA World Cup )স্বাগত জানাবে। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস। তিন শহর জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় মেক্সিকোর অনুষ্ঠান দিয়ে শুরু হবে এই যাত্রা। তার পরদিন রাত এগারোটায় কানাডা এবং শনিবার ভোর পাঁচটায় আমেরিকায় হবে উদ্বোধনের বাকি দুই পর্ব। প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরই শুরু হবে সেই দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ।

শুধু আলো আর আতশবাজি নয়, বিশ্বকাপের মঞ্চকে আরও রঙিন করে তুলতে হাজির থাকছেন বিশ্বের একঝাঁক জনপ্রিয় সংগীততারকা। মেক্সিকোর মঞ্চে দর্শকদের মাতাবেন শাকিরা ও বার্না বয়। তাঁদের সঙ্গে থাকবেন আলেহান্দ্রো ফের্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন, লিলা ডাউনস, মানা সহ আরও অনেকে। কানাডার অনুষ্ঠানে বড় আকর্ষণ মাইকেল বাবেল। পাশাপাশি অ্যালেসিয়া কারা, অ্যালানিস মরিসেট, জেসি রেয়েজ, নোরা ফতেহি, সঞ্জয় ও উইলিয়াম প্রিন্সের পরিবেশনাও থাকবে। অন্যদিকে আমেরিকার মঞ্চে আলো কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত কেটি পেরি। তাঁর সঙ্গে অনুষ্ঠান করবেন ফিউচার, অ্যানিটা, লিসা, রেমা এবং টাইলা।

ভারতের ফুটবল অনুরাগীদের জন্যও থাকছে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ। বিশ্বকাপের সম্প্রচারকারী ইউনাইটেড স্পোর্টস ১, ইউনাইটেড স্পোর্টস ১ এইচডি, ইউনাইটেড স্পোর্টস ২ এবং ইউনাইটেড স্পোর্টস ২ এইচডি চ্যানেলে সরাসরি দেখা যাবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠানই। পাশাপাশি মোবাইল ও ডিজিটাল মাধ্যমে জি-ফাইভ অ্যাপেও সরাসরি সম্প্রচার হবে। অর্থাৎ মাঠের লড়াই শুরু হওয়ার আগেই গান, আলো আর তারকাখচিত আয়োজনে জমে উঠতে চলেছে ফুটবল বিশ্বকাপের উৎসব।

spot_img

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...