Tuesday, April 7, 2026

আগেই সরস্বতী প্রতিমা কিনুন, পূজা মন্ডপের উপর প্লাস্টিকের আচ্ছাদন রাখুন! বৃষ্টির অবশ্যম্ভাবী

Date:

Share post:

আগামীকাল, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে সরস্বতী প্রতিমা কেনার কাজ সেরে নিন। পূজা মন্ডপ-এর উপর প্লাস্টিকের আচ্ছাদন রাখুন। এভাবেই বুধবার কলকাতা-সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ওইদিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দিনভর আকাশ থাকবে মেঘলা।

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার জোরে মঙ্গলবার রাতেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ, দুইবঙ্গেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হবে দার্জিলিং ও কালিম্পং-এ। সিকিম ও দার্জিলিং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির মধ্যেই বুধ-বৃহস্পতিবার কিছুটা বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে আবার তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবওয়া দফতর।

আরও পড়ুন-বাম ও কংগ্রেসের সমর্থনে বিধানসভায় পাশ CAA বিরোধী প্রস্তাব

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...