Saturday, June 27, 2026

বাম ও কংগ্রেসের সমর্থনে বিধানসভায় পাশ CAA বিরোধী প্রস্তাব

Date:

Share post:

নাগরিক সংশোধনী আইনের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ হল। কেরালা, পাঞ্জাব, রাজস্থানের পর পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য, যেখানে বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাশ হল।সোমবার বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সেই প্রস্তাবে বলা হয়, ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছে নাগরিকত্ব আইন।তাই তার বিরোধিতা করা হচ্ছে। বাম ও কংগ্রেস প্রত্যাশামতোই CAA বিরোধী প্রস্তাবে সমর্থন জানায়।যার নিট ফল, বাম ও কংগ্রেসের সমর্থনে সেই প্রস্তাব পাশ হয়ে যায়। যদিও কয়েকটি বিষয়ে প্রশ্ন তোলে বাম ও কংগ্রেস। বামেদের প্রশ্ন ছিল, তারা যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চেয়েছিল, তখন কেন সরকার তা আনতে দেয়নি?দেরীতে হলেও সরকারের বোধদয় হয়েছে বলে তোপ দাগেন কংগ্রেস নেতা আবদুল মান্নান।
রাজ্য বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের রাজ্যে সিএএ, এনআরসি আর এনপিআর করার অনুমতি দেবো না। মানুষ আতঙ্কে আছেন। সব ধরণের নথির জন্য লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন।
সংশোধনী প্রস্তাব পাঠ হলেো ভোটাভুটিতে যায় নি বাম কংগ্রেস, শুধুমাত্র বিরোধিতা করে বিজেপি।এ দিন বিধানসভায় এক বিজেপি বিধায়ক প্রস্তাবের বিরোধিতায় বলতে উঠলে উঠে দাঁড়িয়ে একযোগে প্রতিবাদ জানান তৃণমূল, বাম ও কংগ্রেস বিধায়করা। নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগানও ওঠে।


Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...