Saturday, April 4, 2026

অমিত শাহকে ‘জানোয়ার’ বলে ভারসাম্যহীন আক্রমণ পরিচালক অনুরাগ কাশ্যপের

Date:

Share post:

অমিত শাহ একটা ভীতু, নোংরা লোক। এই জানোয়ারটার গায়ে ইতিহাস থুথু ছেটাবে। এরকম কদর্য ভাষাতেই শালীনতার সব সীমা অতিক্রম করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন বিজেপি বিরোধী বুদ্ধিজীবী ব্রিগেডের অন্যতম মুখ পরিচালক অনুরাগ কাশ্যপ। বিরোধী রাজনৈতিক নেতানেত্রীরাও প্রকাশ্যে সাধারণত এতটা নিম্নরুচির ব্যক্তিগত আক্রমণ করেন না। তাই অনুরাগের এসব ভারসাম্যহীন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড়।

নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের সমর্থনে প্রতিক্রিয়া দিতে গিয়েই অতি বিপ্লবী হয়েছেন অনুরাগ কাশ্যপ। মূল বিষয় থেকে দূরে সরে গিয়ে অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ করে পাড়ার রকের ভাষায় ‘জানোয়ার’ বলেছেন। তাঁর কথায়, অমিত শাহ লোকটা এত নোংরা আর ভীতু যে নিজের নিরাপত্তা বাড়িয়ে বিক্ষোভকারীদের হেনস্থা করাচ্ছে। বিক্ষোভকারীদের হয়ে গলা ফাটালেও এই বিপ্লবী পরিচালক অবশ্য তথাকথিত প্রতিবাদীদের হিংসাত্মক তাণ্ডব, বাস-ট্রেন জ্বালানো, সরকারি সম্পত্তি ধ্বংসের বিরুদ্ধে একটা কথাও বলেননি।

বিজেপি বিরোধী বুদ্ধিজীবী শিবিরের অন্যতম মুখ অনুরাগ কাশ্যপের কুরুচিকর মন্তব্য অবশ্য এটাই প্রথম নয়। ধারাবাহিকভাবেই এটা করে থাকেন তিনি। এর আগে কখনও বিজেপি সরকারকে অশিক্ষিতদের সরকার বলেছেন, কখনও নরেন্দ্র মোদির বাবার জন্মের সার্টিফিকেট দেখতে চেয়ে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...