Wednesday, April 1, 2026

নেতা গাছে ফলে না, নেতা তৈরি করতে হয়: ছাত্র-যুব কর্মশালায় বার্তা মমতার

Date:

Share post:

“নেতা গাছ থেকে ফলে না। নেতা তৈরি করে নিতে হয়। একটা সময় প্রিয়রঞ্জন দাশমুন্সিও আমাকে খুঁজে নিয়ে ছিলেন।” সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-যুব কর্মশালা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমিও রানি রাসমণি রোডে ছাত্র-যুবদের লাগাতার ধর্ণা মঞ্চে যেতাম তোমাদের দেখতে। আমি দেখেছি, কে কেমন কাজ করেছে।”

এরপরই ছাত্র-যুবদের সামনে নিজের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “ছাত্র রাজনীতির সময়ে বোমা-বন্দুক নিয়ে তাড়া করেছিল সিপিএম। পালানোর সময়ে দোকানে ঢুকিয়ে নিয়ে বাঁচিয়েছিল কিছু স্থানীয় মানুষ। আমি পিছু হটিনি। একটার পর একটা আন্দোলন করেছি, আমরা যেমন আন্দোলন করেছি পৃথিবীতে তা আর কেউ করেনি, দুর্ভাগ্য, সকলে জানে না।”

এদিন তৃণমূল সুপ্রিমো রাজ্য সরকারি প্রকল্পগুলির খতিয়ান ছাত্র-যুবদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “কেউ হতাশ হবে না। মাথা গরম করবে না। আমাদের কাজ, আমাদের আন্দোলন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাও। প্রতিটি ছাত্র ১০০০ করে বাড়ি বেছে নিয়ে মানুষকে বোঝাও। অভিষেকের চোখ অপারেশন হয়েছে। এই নিয়ে ৬ বার। খুব ভুগছে। তবুও যতটা সম্ভব ও কাজগুলি দেখে নেবে।”

সব শেষে মমতা ছাত্র-যুবদের উদ্দেশে বলেন, “সাম্প্রদায়িকতার বিষটাকে জব্দ করে দাও। কাউকে বাইরে যাওয়ার দরকার নেই। এখানেই হবে সকলের কর্মভূমি। যারা সিঙ্গুর, নন্দীগ্রাম দেখনি। তারা এই মুভমেন্ট দেখছো। এটা তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। একদিন তোমাদেরও গর্ব হবে।”

আরও পড়ুন-“কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?”বিজেপিকে তোপ মমতার

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...