Tuesday, April 7, 2026

ত্রিকোণ প্রেমের ফাঁদেই পুরুলিয়ায় খুন অধ্যাপক!

Date:

Share post:

ফের ত্রিকোণ প্রেমের ফাঁদে প্রাণ হারালেন স্বামী। পুরুলিয়ার কলেজ শিক্ষক অরূপ চট্টরাজ খুনের ঘটনায় সামনে এলো সেই তথ্য। ঘটনায় অরূপের স্ত্রী পাপড়ি ও তাঁর প্রেমিক অজয় আম্বানিকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
১৭ জনুয়ারি পুরুলিয়ার রবীন্দ্রপল্লির বাড়িতে রাতের খাওয়া সেরে দোতলায় নিজের ঘরে যান নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক অরূপ চট্টরাজ। সেই ঘরেই লুকিয়ে ছিল আততায়ী। অরূপ ঘরে ঢুকতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সে। তাঁর মা লীলা চট্টরাজ ছেলেকে বাঁচানো চেষ্টা করলেও বিফল হন। অরূপ চট্টরাজের গলায় মাফলার জড়িয়ে খুন করে ছাদের দরজা দিয়ে পালিয়ে যায় ‘খুনি’।
তদন্তে নেমে দফায় দফায় নিহতের স্ত্রী পাপড়িকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরা খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেন তিনি। রবিবার রাতে পাপড়ির প্রেমিক অজয়কে গ্রেফতার করা হয়।
পুরুলিয়া জে কে কলেজে পড়ার সময় অজয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পাপড়ির। কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি। বিয়ে হয়ে যায় পাপড়ির। আড়াই বছর আগে স্যোশাল মিডিয়ায় আবার যোগাযোগ হয় তাঁদের। গত বছরের অক্টোবরে জব্বলপুরের বাড়ি থেকে পুরুলিয়া ফিরে আসেন অজয়। পুরুলিয়া শহরের রাঁচি রোডে একটি বাড়ি ভাড়া নেন। সেখানে অরূপের স্ত্রী পাপড়ি বাড়িতে প্রায়ই যেতেন বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগ, ১৭ তারিখ রাতে বাড়ির দোতলার ছাদে অজয়কে উঠতে সাহায্য করেছিলেন পাপড়ি। এমনকী, অরূপকে বাঁচাতে শাশুড়িকে তিনি দোতলায় উঠতে বাধা দেন। পাপড়ি ও অজয়কে মুখোমুখি বসিয়ে জেরা করার পরেই খুনের কথা স্বীকার করেন দু’জন। এরপরেই দুজনকে গ্রেফতার করা হয়।


Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...