Tuesday, March 31, 2026

“কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?”বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

“কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?”নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র যুব কর্মশালায় এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়{ এরই পাশাপাশি আজকের কর্মশালা থেকে আগামী মাসে CAA-এর বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷ ৫ ফেব্রুয়ারি CAA-র প্রতিবাদে মানববন্ধন এবং ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজ্যের সর্বত্র মৌন মিছিলের ডাক দিলেন তিনি ৷ একইসঙ্গে ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ছাত্র ও যুবদের এলাকার মানুষদের সঙ্গে কথা বলে CAA বিরোধী জনমত গঠন করতে বললেন মমতা৷
নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গে BJP-কে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো বললেন, “এক রঙে দেশ চলে না” ৷ আজকের কর্মশালা থেকে রাজ্যের একাধিক এলাকায় BJP-র অভিনন্দন যাত্রাকেও কটাক্ষ করেন তিনি৷ একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...