Sunday, June 28, 2026

রং-তুলি-ক্যানভাসে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সিএএ, এনআরসি-র প্রতিবাদে বিভিন্ন ভাবে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও সভা, কখনও মিছিল, কখনও বা ধর্না- কেন্দ্রের নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তিনি। এবার রং, তুলি দিয়ে ক্যানভাসে প্রতিবাদ জানালেন মমতা। মঙ্গলবার, গান্ধী মূর্তির সামনে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে কালো ক্যানভাসে ছবি এঁকে বার্তা দেন তিনি।
কালো ক্যানভাসে প্রথমে তুলি দিয়ে কিছু ফুটকি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাঁর সৃষ্টি কন্যাশ্রীর মুখ আঁকেন তৃণমূল নেত্রী। তবে, সেই ছবি ঘিরেই ছিল প্রতিবাদের বার্তা। মেয়ের ডান চোখের মণিতে ‘N’, বাঁ চোখের মণিতে ‘O’। আর কপালে ‘CAA’ লেখা। চিবুকের কাছে বেশ কয়েকটি বড় বড় শূন্য। নীচে বাঁ দিকে NPR, আর ডান দিকে NRC লেখা।
এদিন মুখ্যমন্ত্রীর পাশের ক্যানভাসেই তাঁর সঙ্গে ছবি আঁকেন শিল্পী শুভাপ্রসন্ন। রং-তুলিতে ক্যানভাস ভরান শিল্পী রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরী।
ছবি আঁকার পর মুখ্যমন্ত্রী বলেন, রং-তুলির টানেই প্রতিবাদ করতে গিয়েছেন তিনি। রবীন্দ্রনাথ, নজরুলের কবিতার লাইন উদ্ধৃত করে তিনি বলেন, “মানুষে মানুষে বিভাজন করার আইন চলবে না। নো ক্যা, নো এনআরসি, নো এনপিআর।” এই মঞ্চ থেকে ফের সিএএ, এনআইসি-র বিরুদ্ধে আন্দোলন জারি রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...