Wednesday, June 10, 2026

প্রথা মেনে ঘন্টা বাজিয়ে কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শুরু হয়ে গেল ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ বছরও বইমেলার আসর বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। আজ, মঙ্গলবার রীতি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে এই গর্বের বইমেলার সূচনা করলেন। উপস্থিত ছিলেন এবারের বইমেলার থিম কান্ট্রি রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত কুদাশেভ নিকোলায়া রাস্তোভিচ। ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহ প্রসাদ ভাদুড়িও।

এদিন বইমেলার উদ্বোধনের আগে কলকাতা পুলিশের স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশও করেন তিনি।

এদিকে কলকাতা বইমেলা উপলক্ষে বিশেষ বাসের যেমন ব্যবস্থা করা হয়, তেমনটা তো আছেই। এছাড়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা গত বছরের মতোই এবছরও বইমেলার প্যাকেজ ট্যুরের বন্দোবস্তও করেছে। বইমেলা শুরু ও শেষের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি ছাড়াও ১ ফেব্রুয়ারি, ২ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি এই প্যাকেজ ট্যুরে বইমেলায় আসতে পারবেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার বইপ্রেমীরা।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি জেলার বিভিন্ন জায়গা ছাড়াও আসানসোল ও দুর্গাপুর থেকে বাস ছেড়ে বইমেলা আসবে। প্যাকেজ ট্যুরে বইমেলা যাত্রীদের লাঞ্চ ও পানীয় জল দেওয়ার বন্দোবস্তও করা হয়েছে।

গত বছর বইমেলার জন্য শহরে ৩৫০ বাসের বন্দোবস্ত করা হয়েছিল। এবার মোট ৪০০টি বাস চলবে বলে জানানো হয়েছে।

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...