Saturday, April 4, 2026

বিক্ষোভ থামিয়ে সমাবর্তন শুরু করলেন সোনালিই

Date:

Share post:

যাদবপুরের পরের পুনরাবৃত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। মঙ্গলবার, সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হল রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে। উপাচার্যের পৌরহিত্যেই শুরু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। একমাসেও আগে ২৪ ডিসেম্বর, সে দিনটাও ছিল মঙ্গলবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন আচার্য। গাড়ির মধ্যে প্রায় দেড়ঘণ্টা বসে থেকে ফিরে যেতে হয় তাঁকে। একমাস চারদিন পরে আবার এক মঙ্গলবারে একই ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। সেখানে গিয়েও আচার্যকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এখানে গাড়ি থেকে নেমে প্রেক্ষাগৃহ যান রাজ্যপাল। মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা। মঞ্চে যেতে পারেননি ধনকড়। কিন্তু সেদিন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ছিলেন অন্তরালে। বিক্ষোভ থামানোর কোনও উদ্যোগ তাঁকে নিতে দেখেননি কেউই। রাজ্যপাল চলে যেতে তিনি অনুষ্ঠান শুরু করেন। যাদবপুরেও উপাচার্যের পৌরহিত্যে সমাবর্তন হয়। কিন্তু কলকাতায় উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় নিজেই মাউথপিস নিয়ে বিক্ষোভ থামানোর উদ্যোগ নেন। ছাত্রদের বারবার আশ্বাস দেন তিনিই ডিলিট দেবেন সবাইকে। শুধু তাই নয়, উপাচার্য জানান, তিনিই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট উপাধি দেবেন। এই কথাতেই কাজ হয়। থেমে যায় বিক্ষোভ। যে অনুষ্ঠান মঞ্চের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা সেই জায়গাটিও ছেড়ে দেওয়া হয়। আপাত শান্ত পরিস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান।

ফের উত্তেজনা ছড়ায়। আবার মাইক হাতে নেন সোনালি। ছাত্রদের আশ্বস্ত করেন, তিনিই অনুষ্ঠানের পৌরহিত্য করবেন। ফের বিক্ষোভ থামে। যাদবপুরের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও রাজ্যপাল থাকতে পারলেন না। কিন্তু সামনে থেকে সক্রিয়ভাবে ছাত্রদের শান্ত করে সমাবর্তন পরিচালনা করে অভিভাবকের ভূমিকা পালন করলেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...