Wednesday, June 24, 2026

ইউরোপীয় পার্লামেন্টে CAA প্রস্তাব, প্রতিবাদে চিঠি পাঠালেন লোকসভার স্পিকার

Date:

Share post:

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA এর বিরুদ্ধে প্রস্তাব পাশের উদ্যোগ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সংসদের ভূমিকায় তীব্র অসন্তোষ জানিয়েছে ভারত সরকার। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে CAA বিরোধী এই উদ্যোগে খুশি গোপন করেনি এখানকার বিরোধী দল কংগ্রেস। এই পরিস্থিতিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সালোলিকে ক্ষোভ জানিয়ে চিঠি পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেছেন, এই আইনটি ভারতের সংসদে বিতর্ক ও ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে তৈরি হয়েছে এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোনও স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ আইন নিয়ে প্রস্তাব পাশ করানো আদৌ গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত স্বার্থে এর ব্যবহার হতে পারে। ওম বিড়লার কথায়, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদস্য হিসাবে অন্য দেশের আইনসভা ও গণতন্ত্রকে সম্মান করা উচিত। প্রসঙ্গত, নতুন নাগরিকত্ব আইন ছাড়াও কাশ্মীরে 370 ধারা বিলোপ ও সেখানকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাব আনার বিষয়ে উদ্যোগী ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম এক সদস্য আবার পাকিস্তানি বংশদ্ভূত। ফলে গোটা বিষয়টি নতুন মোড় নিয়েছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...