Wednesday, June 24, 2026

এয়ার ইন্ডিয়া পুরো বিক্রির সিদ্ধান্তে ক্ষোভ বিজেপির অন্দরেই

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার 100 শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে সরকারিভাবে নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 17 মার্চ আবেদনপত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বিরোধী দলগুলি তো বটেই সমালোচনা শুরু হয়েছে বিজেপির অন্দরেও। ভারতের রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থার সম্পূর্ণ বিলগ্নিকরণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়ম স্বামী। সঙ্ঘ ঘনিষ্ঠ এই বিজেপি নেতা কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন। মোদি সরকারের এয়ার ইন্ডিয়া নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি সাংসদ বলেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবিরোধী। এয়ার ইন্ডিয়া বিক্রি বন্ধ করতে তিনি আদালতে যেতে বাধ্য হবেন। স্বামীর কথায়, আমরা দেশের অতি গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদকে স্বল্পমেয়াদি লাভের জন্য বিক্রি করে দিতে পারি না।


Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...