Thursday, June 11, 2026

KMC vote 31: ভরাডুবির ঝুঁকি কি নেবেন পরেশ পাল?

Date:

Share post:

31 নম্বর ওয়ার্ড একসময়ে পরেশ পালের হোমওয়ার্ড। দীর্ঘকাল পুরপিতা। পরে মহিলা সংরক্ষিত। এখন কাউন্সিলর সুনন্দা গুহ।

এদিকে 31 নম্বর ওয়ার্ডটি এখন মানিকতলা বিধানসভার অধীন, বিধায়ক সাধন পান্ডে। পরেশ পাশের বেলেঘাটার বিধায়ক।

সাধন বনাম পরেশ মতপার্থক্য আপাতত তীব্রতর। পরেশের 31-এ সাধন নিয়ন্ত্রণ বাড়িয়েছেন। যে কোনো বিষয়ে ঝগড়া হচ্ছে। পরেশ একবার কুৎসিত ভাষায় সাধনকে আক্রমণ করেছেন।

এদিকে এখনকার কাউন্সিলর সুনন্দা গুহ একসময় পরেশপন্থী থাকলেও এখন খোলাখুলিভাবে সাধনের সঙ্গে। সাধনবাবু চান সুনন্দাই প্রার্থী হোন।

অন্যদিকে পরেশ শিবিরের খবর, নিজের সাবেকি ওয়ার্ডে পুরপিতা হতে চান পরেশ। অথবা তাঁর পছন্দের কাউকে দাঁড় করাতে চান। ওয়ার্ডে আপাতত পরেশের সুভাষ মেলা চলছে। তাকে ঘিরে জনসংযোগ বাড়িয়েছেন তিনি। আবার সাধনবাবুও ক্রেতাসুরক্ষা বা স্বনির্ভর গোষ্ঠীর মেলাসহ অন্য কর্মসূচি নিয়ে নেমে পড়েছেন।

প্রশ্ন হল, পরেশ কি আদৌ নিজে দাঁড়িয়ে ঝুঁকি নেবেন? গতবারেই 29 নম্বর ওয়ার্ডে লড়ে প্রকাশ উপাধ্যায়ের কাছে বিশ্রিভাবে হেরেছেন। এবার 31 নম্বর ওয়ার্ডেও হারলে সেটি খুব বাজে হবে। পরেশঅনুগামী শিবির তাই বলছে পরেশ নিজে না দাঁড়িয়ে পছন্দের কাউকে দাঁড় করানোর চেষ্টা করাই ভালো।

এই টানাপোড়েন এখন তুঙ্গে উঠেছে। সাধনশিবির বলছে বিধায়কের ইচ্ছাক্রমেই এখনকার কাউন্সিলর টিকিট পাবেন। কেউ ঠেকাতে পারবে না।

এদিকে তৃণমূলের এমন মেরুকরণ দেখে আশায় মরে চাষার মত বুক বেঁধেছে বিজেপি। সেটাও স্বাভাবিক। কারণ লোকসভার হিসেবে হাজার পাঁচেক ভোটে এখানে পিছিয়ে তৃণমূল। ফলে বিজেপি কোমর বেঁধে নামবেই। বাম আর কংগ্রেস এতটাই দুর্বল যে তারা নির্ধারক শক্তিটুকুও হয়ে ওঠা মুশকিল।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...