Monday, April 6, 2026

বিলুপ্ত হওয়া চিতা ফের আসছে ভারতে

Date:

Share post:

৭০ বছর আগে ভারত থেকে বিলুপ্ত হওয়া চিতাকে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি বি আর গাভাই এবং সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়ে জানিয়েছে, তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। সেই কমিটি সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবে। চার মাসের মধ্যে কমিটিকে সর্বোচ্চ আদালতে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, তাতে কমিটিতে রাখা হয়েছে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (ডব্লুআইআই) প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিং, ডব্লুআইআই’এর বর্তমান অধিকর্তা ধনঞ্জয় মোহন এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের বন্যপ্রাণ বিভাগের এক পদস্থ কর্তা। সব দিক খতিয়ে দেখে চারমাসের মধ্যে এই কমিটি সর্বোচ্চ আদালতের কাছে নিজেদের রিপোর্ট জমা দেবে। তারপরেই ভারতে চিতা আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই আদালত জানিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...