Wednesday, June 24, 2026

বাংলা স্কুলে রেকর্ড, টাকির তথ্যচিত্র ‘সাজঘর’ প্রকাশ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

স্কুল হল ভিত্তি। জীবনের রঙ্গমঞ্চে অবতীর্ণ হওয়ার সাজঘর। সেই স্কুলেরই ইতিহাস নিয়ে এই প্রথম পূর্ণাঙ্গ তথ্যচিত্র। সময়ের দলিল বলাই ভালো। আর সেই তথ্যচিত্র উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ইতিহাস তৈরি হয়েছে মধ্য কলকাতার টাকি বয়েজ স্কুলে। সরস্বতী পুজোর দিন উদ্বোধন হল স্কুল নিয়ে তথ্যচিত্র ” সাজঘর”। তিন প্রাক্তনী সীমন্ত, সায়নজিৎ, শুভজিতের উদ্যোগ। প্রযোজক মঞ্চের আনুষ্ঠানিক নাম ‘দলছুট।’ প্রাক্তনী সংগঠন টিব্যাকের কার্নিভালে উদ্বোধন হয়েছিল ট্রেলার। এবার মুক্তি পাবে সিডি। স্কুলের ইতিহাস, অতীতের গল্প, প্রবীণ থেকে নবীন শিক্ষকশিক্ষিকা, ছাত্রদের সাক্ষাৎকার। কোনো স্কুলে আজ পর্যন্ত এমন তথ্যচিত্র দেখা যায় নি। তিন প্রাক্তনী আবেগ এখানে স্থায়ী দলিলের চেহারা নিয়েছে। টাকি বয়েজের ছাত্রদের উপস্থিতি বিশ্বজোড়া। “সাজঘর” নিয়ে আগ্রহ সবার। নিজের অতীতকে একঝলক ছুঁয়ে দেখার সুযোগ।

সরস্বতী পুজোর দিন এটি উদ্বোধন করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হাতে তুলে দিলেন সীমন্ত রায়, সায়নজিৎ ভৌমিক, শুভজিৎ কুন্ডুরা। ছিলেন টাকির প্রাক্তনী সংগঠন টিব্যাক কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক পার্থ সারথি সাহা, অনিরুদ্ধ রায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রমুখ।

শিক্ষামন্ত্রী টাকি বয়েজ স্কুল এবং তার প্রাক্তনী সংগঠন টিব্যাকের ঢালাও প্রশংসা করেন। তথ্যচিত্র নির্মাণের উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি। সিডি কভারে শুভেচ্ছাবার্তা লিখে দেন।

পার্থবাবুর বাড়ির অনুষ্ঠানে সিডি উদ্বোধনের পর স্কুল প্রাঙ্গণে এটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়। প্রাক্তনীরা এটি কিনে প্রচার শুরু করেন। ছিলেন প্রধান শিক্ষিকা ডঃ স্বাগতা বসাক, সহকারী প্রধান শিক্ষক অমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ। কভার সুদৃশ্য। বিনিময়মূল্য ১০০ টাকা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...