Sunday, June 7, 2026

সিএএ, এনআরসি বিরোধিতার ছোঁওয়া এবার সরস্বতী পুজোতেও

Date:

Share post:

সিএএ, এনআরসি বিরোধিতার ছোঁওয়া এবার সরস্বতী পুজোতেও। কলকাতার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় থাকছে সংশোধিত নাগরিকত্ব আইন-বিরোধী পোস্টার-ফেস্টুন। কোথাও আবার পুজোর থিমেও থাবা বসিয়েছে সিএএ, এনআরসি বিরোধিতা । কলকাতা বিশ্ববিদ্যালয়ের
প্রতিটি ক্যাম্পাসেই এনআরসি, সিএএ-বিরোধী পোস্টার, ফেস্টুন থাকছে। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে রাস্তার উপরেও নানা রঙে এনআরসি, সিএএ বিরোধী আলপনা আঁকা হয়েছে । বঙ্গবাসী কলেজের পুজোয় ঘুড়িতে লেখা থাকছে নতুন আইন-বিরোধী স্লোগান। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পুজোর থিমই এই আইনের বিরোধিতা করে। গোটা মণ্ডপ সেজে উঠেছে এই আইনের বিরোধিতার অনুষঙ্গে। তৃণমূল ছাত্র পরিষদ শহর জুড়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই আইন-বিরোধী গান বাজানোর সিদ্ধান্ত নিয়েছে । সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীরা এর বিরোধিতায় পুজোর থিম করছে। প্রতিটি মণ্ডপে আমরা এই আইন-বিরোধী গানও বাজাব। সঙ্গে থাকবে নো এনআরসি, নো সিএএ স্লোগান।’

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...